চরিত্রপুর পীঠ
চরিত্রপুর পীঠ ও পরমশাক্ত অগস্ত্যঋষি সূচনা :— শক্তি উপাসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন শাক্তকুলশিরোমণি অগস্ত্য। মিত্র ও বরুণের পুত্র হওয়ায় তিনি 'মৈত্রাবরুণ', কুম্ভ থেকে জন্ম নেওয়ায় 'কুম্ভযোনি' নামে তিনি প্রসিদ্ধ। বামমার্গের একজন প্রধান দিগদর্শক হলেন অগস্ত্য। চিত্রাপীঠে অগস্ত্যলীলা তাঁর মাহাত্ম্য এতটাই যে, স্বয়ং ভগবান শিব আনন্দেশ্বর তন্ত্রে অগস্ত্য পূজা বিধি বর্ণনা করেছেন। ইষ্টপূজা করলে যা ফললাভ হয়, ইষ্টের পরমপ্রিয় সাধকদের পূজা করলে ততোধিক ফললাভ হয়ে থাকে। তাই ভগবতীর প্রিয় ভক্ত অগস্ত্যের পূজা করা প্রত্যেক শাক্তের কর্তব্যও বটে। সৌভাগ্যাক্রম (শ্রীবিদ্যা) সহ বহু ক্রমের গুরুমণ্ডলীর শীর্ষস্থানে ইনি এবং তস্যভার্যা শাক্তাচার্যা লোপামুদ্রা অবস্থান করছেন। তবে অগস্ত্য প্রধানতঃ মাতঙ্গীক্রমের উপাসক। একথা 'শংকর বিজয়' গ্রন্থও উল্লেখ করেছে। বলা হয়েছে, বামমার্গপ্রিয়া বিমর্ষরূপিণী রাজশ্যামলার শক্তিতেই অগস্ত্যমুনি সমুদ্রের জল শোষণ করেছিলেন। এই ঘটনার আভাস স্কন্দপুরাণেও আমরা পাই। স্কন্দপুরাণের নগরখণ্ডের তীর্থমাহাত্ম্যে বলা হয়েছে, মহর্ষি অগস্ত্য ' চিত্রা ' বা ...