মহাবিদ্যা তারার গণেশপত্নীবাদের খণ্ডন
মহাবিদ্যা তারার 'গণেশপত্নীবাদ'এর খণ্ডন সূচনা :— "আমার মা ত্বং হি ৺তারা, তুমি ত্রিগুণধরা পরাৎপরা, মা ত্বং হি তারা।" দশ মহাবিদ্যার মধ্যে দেবী তারা দ্বিতীয় মহাবিদ্যা। আদ্যাপরাশক্তির অন্যতম প্রসিদ্ধ এবং পূজনীয় রূপ তিনি। বাঙালিদের প্রিয় তারাপীঠ মন্দির ও শ্রীপাদবামদেব। তবে বর্তমান সময়ে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দেবীর নামে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে। এরা প্রকৃত শাক্ত নন, অথচ “শাক্ত” সেজে দেবীর সত্যভক্ত এবং শক্তি-উপাসকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের মধ্যে কেউ আবার শঙ্করাচার্য প্রচলিত (অদ্বৈত) মত অনুসরণকারী, কেউ গাণপত্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত, আবার কেউ এক প্রকার অদ্ভুত মিশ্র সম্প্রদায়— খেচরান্নবাদী, যাদের মতবাদে খ্রিষ্টান, বৌদ্ধ, ও হিন্দু বিভিন্ন ধারণার অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। সদ্যোজাতসহিত ভগবতী ৺তারা (সিদ্ধান্তথাপানের চিত্র) বিভিন্ন ধর্মীয় ধারার প্রকৃত সাধকরা নিজেদের নিজস্ব পথে স্থিত থাকেন; কিন্তু যারা নির্বিচারে সকল সম্প্রদায়ে হস্তক্ষেপ করে, ধর্মে তাদের কোনো বৈধ স্বীকৃতি নেই। এই খেচরান্নবাদীদের মতে, আদ্যাশক্তি তারিণী — মহাবিদ্যা তারা — এ...