ওড্ড্যান পীঠ
॥ ওড্ড্যান আদি শক্তিপীঠ ॥ চতুরাদি শক্তিপীঠ সংকলন প্রাককথন :— শাক্ত সম্প্রদায়ের বিবিধ সুপ্রাচীন ও পবিত্র গ্রন্থানুসারে, চারটি বিশেষ স্থলকে শাক্ত ধর্মমতের জন্মস্থান বলে মনে করা হয়। তাদের একত্রে "চতুরাদি শক্তিপীঠ" বলে চিহ্নিত করা হয়। মনে করা হয়, এইসব পীঠস্থানগুলি থেকে ক্রমব্যবস্থা, কৌলমার্গ,আগমিক ধারা, শাক্ত পরম্পরার উদ্ভব হয়েছিল। কুব্জিকামত আগম, মন্থনভৈরবাগম, কালীকুলের সবিশেষ "জয়দ্রথযামল আগম", অম্বামত সংহিতা, আম্নায় মঞ্জরী প্রভৃতি তন্ত্রাগমে এসবের বিস্তৃত বর্ণনা মেলে। এমনকি, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, দেবী ভাগবত, অগ্নি,কালিকা -র মত পুরাণগুলিতেও এই স্থানগুলির উল্লেখ পাওয়া যায়। পরাভট্টারিকা ওড্ড্যানেশ্বরী চার আদি শক্তিপীঠ হল—১) ওড্ড্যান/ ওডিয়ান, ২) জলন্ধর/জালন্ধর, ৩) পূর্ণগিরি/ পূর্ণশৈল ও ৪) কামরূপ। এই লেখায় আমরা চার আদি শক্তিপীঠের প্রথমটি, অর্থাৎ ওড্ড্যান পীঠের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । ওড্ড্যান মহাপীঠ:— চতুরাদি শক্তিপীঠের প্রথমটি হ'ল ওড্ড্যান পীঠ । এটি ওডিয়ান, উড্ডীয়ান প্রভৃতি নামেও পরিচিত । গৌরী তন্ত্রানুসারে দেবী ত্রিপুরসুন্দরী হলে...