Posts

Showing posts with the label ওড্ড্যান

ওড্ড্যান পীঠ

Image
॥ ওড্ড্যান আদি শক্তিপীঠ ॥ চতুরাদি শক্তিপীঠ সংকলন   প্রাককথন :— শাক্ত সম্প্রদায়ের বিবিধ সুপ্রাচীন ও পবিত্র গ্রন্থানুসারে, চারটি বিশেষ স্থলকে শাক্ত ধর্মমতের জন্মস্থান বলে মনে করা হয়। তাদের একত্রে "চতুরাদি শক্তিপীঠ" বলে চিহ্নিত করা হয়। মনে করা হয়, এইসব পীঠস্থানগুলি থেকে ক্রমব্যবস্থা, কৌলমার্গ,আগমিক ধারা, শাক্ত পরম্পরার উদ্ভব হয়েছিল। কুব্জিকামত আগম, মন্থনভৈরবাগম, কালীকুলের সবিশেষ "জয়দ্রথযামল আগম", অম্বামত সংহিতা, আম্নায় মঞ্জরী প্রভৃতি তন্ত্রাগমে এসবের বিস্তৃত বর্ণনা মেলে। এমনকি, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, দেবী ভাগবত, অগ্নি,কালিকা -র মত পুরাণগুলিতেও এই স্থানগুলির উল্লেখ পাওয়া যায়।  পরাভট্টারিকা ওড্ড্যানেশ্বরী   চার আদি শক্তিপীঠ হল—১) ওড্ড্যান/ ওডিয়ান, ২) জলন্ধর/জালন্ধর, ৩) পূর্ণগিরি/ পূর্ণশৈল ও ৪) কামরূপ।  এই লেখায় আমরা চার আদি শক্তিপীঠের প্রথমটি, অর্থাৎ ওড্ড্যান পীঠের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।  ওড্ড্যান মহাপীঠ:—  চতুরাদি শক্তিপীঠের প্রথমটি হ'ল ওড্ড্যান পীঠ । এটি ওডিয়ান, উড্ডীয়ান প্রভৃতি নামেও পরিচিত । গৌরী তন্ত্রানুসারে দেবী ত্রিপুরসুন্দরী হলে...

কাশ্মীর পরম্পরায় মহাত্রিপুরসুন্দরী

Image
  কাশ্মীর পরম্পরায় মহাত্রিপুরসুন্দরী   ~মূল লেখায়- রোহন  অনুবাদে - অয়ন্তিক বসু   ত্রিপুরসুন্দরী দেবী আদিপরাশক্তি র একটি অতিঅত্যন্ত সুন্দর ও সৌম্য রূপ ‌। তিনি ত্রিক পরম্পরার প্রধান দেবী যাঁকে প্রায়শই শ্রীবিদ্যা নামে অভিহিত করা হয় কারণ এটি তাঁর মূলমন্ত্রের ও নাম। যদিও শ্রীবিদ্যা শব্দটি এই দেবীর প্রাচীন শাস্ত্রগুলিতে খুব বেশি পাওয়া যায় না তবে আজকের যুগে ভারতে প্রচলিত দেবীর পরম্পরা সাধারণতঃ শ্রীবিদ্যা পরম্পরা নামে পরিচিত । তবে এই পরম্পরাকে ত্রৈপুর দর্শন বা ত্রৈপুর পরম্পরা ( Doctrine or Tradition of Tripurā) বলাই বেশি যুক্তিসঙ্গত । আমরা এখানে এই শব্দটিই ব্যবহার করব ।  এই পরম্পরাকে সৌভাগ্য পরম্পরা বা সৌভাগ্যবিদ্যা নামেও অনেকে অভিহিত করেছেন। সৌভাগ্য অর্থে এখানে সুন্দর ভাগ্য, সাফল্য, সৌন্দর্য, আনন্দ, মোক্ষ প্রভৃতি কে বোঝানো হয়েছে এই পরম্পরার সাধনার মাধ্যমে যা সহজেই লাভ করা যায়। এই সমস্ত পদগুলি প্রায়শই ত্রিপুরসুন্দরী নামটিকে বিভিন্ন ত্রিত্বের "মা" হিসাবে দেবীর চরিত্র হিসাবে ব্যাখ্যা করে - এটি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন পরম্পরার ব্যাখ্যাকারীরা এটিকে কাশ্মীরি শৈব অদ...